নতুন টেক
Loading...

This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.


HTML বাংলা টিউটোরিয়াল এর জন্যে উপরের পিকচারে ক্লিক করুন।

ওয়েবডিজাইন শিখতে হলে আগে HTML শিখুন।

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

HTML বাংলা টিউটোরিয়াল-14


কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।আমরা লাস্ট টিউন এ কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় তা শিখেছিলাম, আজকে আমরা শিখব কিভাবে image এর মাধ্যমে লিঙ্ক ব্যাবহার করা যায়।সাথেই থাকুন।

প্রথমে নোটপ্যাড ওপেন করুন।তারপর আগের টিউন এর নিয়ম অনুসারে নিচের কোডিংটুকু লিখুন

তারপর তা tech.html নামে সেভ করুন।এবার এই ফাইলটি একটি folder এ রাখি।

<html>

<head>

<title>

</title>

</head>

<body>

<h1>Techtunese.blogspot.com html  image link creation </h1>

Techtunese.blogspot.com html  image link creation <br>

Techtunese.blogspot.com html  image link creation <br>

Techtunese.blogspot.com html  image link creation <br>

Techtunese.blogspot.com html  image link creation </body>

</html>

এবার,আমরা যেই image টাকে লিঙ্ক হিসেবে ব্যাবহার করব সেই ইমেজটাকেও ওই folder এ রাখুন।আমি folder এ যেই ইমেজ ব্যাবহার করেছি তার নাম tech । এবার আসুন দেখি বাকি কোডিংটুকু কিভাবে করব তা দেখি।

আসুন নিচের মত কোডিং করি, তারপর তা imgtech.html নামে সেভ করি।

<html>

<head>

<title>

Image tech

</title>

</head>

<body>

<h1>  Techtunese.blogspot.com html  image link creation  </h1>

Techtunese.blogspot.com html  image link creation  <br>

Click below for image.

<a href =tech.html ><img src = tech.jpg   height=350  width=400></a>

</body>

</html>

এখানে, a  href দিয়ে কি বুঝায়?a দিয়ে anchor ট্যাগ বুঝায়।আর এই ট্যাগ এর সাথে যে attribute টি ব্যাবহার করা হয় তা হল href. href দিয়ে কি বুঝায়? href দিয়ে hyper reference বুঝায়।এই ট্যাগ দিয়ে text বা, image এর path বলে দেওয়া হয়। ধরুন আপনি লিঙ্ক এ একটি image দিতে চাচ্ছেন,এই image এর নাম হচ্ছে house.তাহলে আপনার কোডিংটুকু হবে এইরকম
<a href =a1.html ><img src =house.jpg   height=350  width=400></a>

আমি যে image টা ব্যাবহার করেছি তার নাম tech তাই আমি আমার কোডিং এ tech শব্দটা use করেছি।

এবার আসুন পরের বিষয়ে।আরেকটা বিষয় খেয়াল করেছেন।ছবির নামের পাশে .jpg ব্যাবহার করেছি।এর একটা কারন আছে।আপনার image টি যেই ফরম্যাট এর আপনি ইমেজ এর নামের শেষে সেই ফরম্যাট লিখবেন।ধরুন আপনার ইমেজ এর ফরম্যাট হচ্ছে png ফরম্যাট এর।তাহলে আপনি লিখবেন house.png(আপনার ইমেজ এর নাম  .png)l

আর, height , width  দিয়ে উচ্চতা,চওড়া বুঝায়।আপনি আপনার ইমেজ এর সাইজ কতটুকু দিবেন তা এটা দিয়ে উল্লেখ করা হয়।

এবার, লাস্ট এর কোডিংটুকু সেভ করে তা ওই ফোল্ডার এ রাখুন। সবকিছু কিন্তু একই ফোল্ডার এ থাকতে হবে,তা না হলে কিন্তু কাজ করবে না।

এবার, imgtech.html নামের পেজটাকে double click করে ওপেন করুন। তারপর ইমেজটাতে ক্লিক করুন। দেখবেন, অপর পেজটা চলে আসছে।

HTML বাংলা টিউটোরিয়াল-13

একটা ওয়েব সাইটকে ব্যবহার বান্ধব করে তোলার ক্ষেত্রে লিংকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। Link এর আভিধানিক অর্থ সংযুক্ত করা। অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে অন্য একটা পেজকে যুক্ত করাই হল লিংকিং। HTML এ লিংকিং করার জন্য <a> ট্যাগ বা anchor   ট্যাগ ব্যবহার করা হয়। যেমন <a href="http://www. techtunese.blogspot.com/"> www.techtunese.blogspot.com </a>  । অর্থাৎ যে পেজের সাথে লিংক তৈরি করতে হবে তার এড্রেস href="…………….. " এর মধ্যে লেখতে হবে, এবং লিংকে যে লেখাটি প্রদর্শন করবে তা <a href="  ">…………

HTML বাংলা টিউটোরিয়াল-12

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

Pre ট্যাগঃ

আমরা আগের টিউনগুলোতে দেখেছি কিভাবে লাইন ব্রেক করতে হয়।মানে এক লাইন হতে আরেক লাইন এ যেতে হয়।এছাড়া  কিভাবে দুটো word এর মাঝখানে ফাকা জায়গা বাড়াতে হয়।এই সব কাজের জন্য আমরা নানা ট্যাগ ব্যাবহার করেছি।

কিন্তু এমন এক ট্যাগ আছে যেটা ব্যাবহার করলে আগের ট্যাগগুলো ব্যাবহার করা লাগে না।মানে এই ট্যাগ ব্যাবহার করলে আপনি পরের লাইন এ যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যাবহার করা লাগবে না,যেখানে যেরকম ফাকা স্পেস রাখবেন সেইরকম ফাকা স্পেস থাকবে।

***আসুন আমরা এই ট্যাগ এর সাথে পরিচিত হই।এই ট্যাগ এর গঠন হল  <pre>............................</pre>

এবার আসুন একটি উদাহরন দেখি।

<h1>best movie list</h1>

<pre>

action movie                kids movie                   animated movie

forbidden kingdom           big fat liar                 mulan

cellular                    eragon                       megamind

Indianajones                hanna                        tinker bell

Fast and furious            home alone                   rio

Fan on fire                 harry potter                 rango

Resident evil               ink heart                    wall-e

</pre>

এবার এটিকে নোটপ্যাড এ লিখে tech.html {যেকোন নাম.html}নামে সেভ করে double click করে ওপেন করুন।

HTML বাংলা টিউটোরিয়াল-11

আজকে আপনাদের সাথে html এর নতুন একটা বিষয় নিয়ে আলোচোনা করব।

bgcolor (ব্যাকগ্রউন্ড কালার) ট্যাগঃ

আপনি নেট এ কোন ওয়েব সাইট এ গেলে যে পেজ ওপেন হয় সে পেজ এর যে কালার থাকে সেটাই ব্যাকগ্রাউন্ড কালার।ব্যাকগ্রাউন্ড কালার এর উপর একটি ওয়েব সাইট এর সুন্দরতা নির্ভর করে।

bgcolor এর ট্যাগ এর গঠন হচ্ছেঃ

<body bgcolor =যেকোন কালার এর নাম বা কালার এর কোড>.....................</body>

এখানে আপনি যে কালার এর নাম দিবেন ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেই কালার দেখাবে।

html>

<head>

<title>

টেকটিউনস 

</title>

</head>

<body  bgcolor= ‘grey’>

<h1 align=left> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=center> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=right> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=left> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=center> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=right> techtunese.blogspot.com html tutorial here. </h2>

</body>

</html>

তারপর আপনি tech.html নামে সেভ করে double click করে ওপেন করুন।

HTML বাংলা টিউটোরিয়াল-10

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

heading এর align attribute:

আমরা আগের টিউনগুলো থেকে শিখেছি কিভাবে heading লিখতে হয়।যারা জানেন না তারা kindly আগের টিউনগুলো দেখে নিন,তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে।

আমরা আগের টিউন এ দেখেছি  <h1 হতে h6>………………….</h1 হতে h6> এটা হল heading এর ট্যাগ।এটা সম্পরকে বিস্তারিত জানতে হলে আমার আগের টিউনগুলো দেখুন।

ধরুন আপনি heading দিতে পারেন।কিন্তু কোন প্রয়োজনে বা সুন্দরের জন্য আপনাকে heading ডানে বামে নিতে হবে।তখন কি করবেন?? তখন আপনাদের heading ট্যাগ এর সাথে align attribute ব্যাবহার করতে হবে।আপনাকে ডানে,মাঝখানে,বামে heading নেওয়ার জন্য heading ট্যাগ এর সাথে right,center,left ব্যাবহার করতে হবে।

আসুন এবার format টা দেখি।<h1 হতে h6 align=left বা center বা right>……………………</h1 হতে h6>

আসুন চিন্তা করি আমাদের এমন একটা কোডিং করতে হবে যার heading হবে সবচেয়ে বড়, এবং heading টি হবে ডানে।তখন আমাদের যে কোডিং টি ব্যাবহার করতে হবে তার format হবে <h1 align=right>………………………</h1>

এবার আসুন একটি উদাহরন দেখি।

html>

<head>

<title>

টেকটিউনস 

</title>

</head>

<body>

<h1 align=left> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=center> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=right> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=left> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=center> techtunese.blogspot.com html tutorial here. </h1>

<h1 align=right> techtunese.blogspot.com html tutorial here. </h2>

</body>

</html>

এবার এটি নোটপ্যাড এ লিখে tech.html নামে সেভ করুন।তারপর double click করে ওপেন করুন।

HTML বাংলা টিউটোরিয়াল-9

আজকের বিষয়টা একটু কঠিন।একটু মনোযোগ দিয়ে দেখুন।সহজ লাগবে।আর যদি কোন অংশ না বুঝতে পারেন,তবে আমাকে জানান।যদি আমি জানি তাহলে আপনাদের জানিয়ে দিব।আর বরাবরের মত একটাই কথা কেউ যদি একেবারে নতুন হয়ে থাকেন,তাহলে আগের টিউনগুলো দেখে নিন।নতুবা এই টিউনটি বুঝতে অসুবিধা হবে।

Font color ট্যাগঃ

আমাদের আজকের বিষয় font color ট্যাগ নিয়ে।আমরা কোন লাইন এর বিভিন্ন অক্ষর বা ফন্ট কিভাবে বিভিন্ন রং এ রঞ্জিত করব তা দেখব।

***প্রথমে আমরা font color ট্যাগ এর ফরম্যাট দেখে নেই

<font color = 16 টি মৌলিক কালার যেকোন একটির নাম বা,হেক্সাডেসিমাল কালার কোড যেমনঃ (#6633ff)>..................................................................</font>

***আসুন এবার ব্যাপারগুলো নিয়ে আলোচোনা করি।আপনারা font color এ ১৬টি মৌলিক রং এর যেকোন একটির নাম দিলে ফন্টটি বা অক্ষরটি সেই রঙে রঞ্জিত হবে।এই ১৬ টি রং এর বাহিরে কোন রং এর নাম দিলে ওয়েব সাইট তা দেখাতে পারবে না।এই ১৬ টি রং হচ্ছে black,gray,silver,white,navy,blue,teal,aqua,green,lime,olive,yellow,maroon,red,purple,fuchsia.

 তাহলে কি আমরা এই ১৬ টা রং এর বাহিরে কোন রং ব্যাবহার করতে পারব না?????অবশ্যই পারবেন।সেক্ষেত্রে আপনাদের নাম ব্যাবহার করা চলবে না।আপনাদের হেক্সাডেসিমাল কোড ব্যাবহার করতে হবে।

এবার আসুন শিখি কিভাবে হেক্সাডেমিকাল কোড ব্যাবহার করবেন।একে  #rrggbb  আকারে প্রকাশ করা হয়।এখানে rr দিয়ে red red,  gg  দিয়ে green green, bb দিয়ে blue blue বুঝাচ্ছে। এখন ধরুন একটা কোড দেওয়া আছে #336633 . এই কোড দিয়ে এমন একটা রং বুঝাচ্ছে যেটাতে rr=33,gg=66,bb=33 ।মানে ওই রংটাতে  ৩৩% red,৩৩% green, ৩৩% blue রং মিশ্রিত অবস্থায় আছে।মনে হয় কিছুটা হলেও বুঝাতে পেরেছি।

আরেক ধরনের কোড আছে।যেমনঃ #6633ff .এখানে rr=66,gg=33,bb=ff. প্রথম দুইটা দিয়ে বুঝাচ্ছে অই রং এ ৬৬% red, ৩৩% green color আছে।কিন্তু ff দিয়ে কি বুঝায়??? ff দিয়ে সবোর্চ্চ পরিমান বুঝায়।

এবার আসুন উপরের নিয়ম অনুসরন করে একটি html কোডিং তৈরি করি।

<html>

<head>

<title>

টেকটিউনস-ই

</title>

</head>

<body>

<font color = “red”> techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = “olive”>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = “aqua”>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = “maroon”>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = “#ccff33”>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

                                                          

<font color = “#6633ff”>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = #663300>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = #999900>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = #9900cc>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = #003333>  techtunese.blogspot.com html tutorial here. </font><br>

<font color = “yellow”>  techtunese.blogspot.com html tutorial here. </font>

</body>

</html>

তারপর তা tech.html নামে সেভ করে double click করে ওপেন করুন।তারপর দেখুন

HTML বাংলা টিউটোরিয়াল-8

আজকে আমি html এর একটি নতুন বিষয় নিয়ে আলোচোনা করব।সাথে থাকুন।

font size ট্যাগঃ

এই ট্যাগ দিয়ে কোন লাইন এর অক্ষরগুলোর সাইজ ছোট-বড় করা যায়।সাধারনত প্রতিটি font এর ডিফল্ট size ১২ দেওয়া থাকে।আমরা এই ট্যাগ ব্যাবহার করে আমরা এর সাইজ +৭ পর্যন্ত বাড়ানো সম্ভব,আর এর সাইজ -৭ পর্যন্ত কমানো সম্ভব।+৭ এর বেশি আর -৭ এর কম নিলে এই ট্যাগ কাজ করবে না।

এবার আসুন এই ট্যাগ এর গঠন দেখি।<font size=-7 হতে +7>...............................</font>

এবার আসুন আমরা একটা উদাহরন দেখি।

html>

<head>

<title>

টেকটিউনস-ই

</title>

</head>

<body>

<Font size=+6>we live in a small country.</font><br>

<Font size=+4>we have a lot of problem.</font><br>

<Font size=+2>most of our people are poor.</font><br>

<Font size=+1>we have no food,no shelter,no education.</font><br>

<Font size= -1>this is enough problem for a country.</font><br>

<Font size= -2>but,always we are in a smile face.</font><br>

<Font size= -3>because,we have a dream.</font><br>

<Font size= -4>some of our student has a dream.they worked,work,will work for his motherland</font><br>

<Font size= -5>so what can you do???? This is your choice.</font>

</body>

</html>

এই কোডিং অবশ্যই notepad এ লিখতে হবে।তারপর tech.html নামে সেভ করে double click করে ওপেন করুন।
font face ট্যাগঃ

এই ট্যাগ ব্যাবহার করে বিভিন্ন style এর font ব্যাবহার করা যায়।আমরা মাইক্রোসফট ওয়ার্ড এ যেসব বিভিন্ন font ব্যাবহার করেছি,html এ তার সব ব্যাবহার করা যাবে।শুধু font এর নাম জানতে হবে।যেমন arial font,vrinda font.

এবার আসুন আমরা একটা উদাহরন দেখি।

html>

<head>

<title>

We loveBangladesh

</title>

</head>

<body>

<Font face=arial>we live in a small country.</font><br>

<Font face=bodony mt black>we have a lot of problem.</font><br>

<Font face=forte>most of our people are poor.</font><br>

<Font face=impact>we have no food,no shelter,no education.</font><br>

<Font face=times new roman>this is enough problem for a country.</font><br>

<Font face=segoe script>but,always we are in a smile face.</font><br>

<Font face=castellar>because,we have a dream.</font><br>

<Font face=batang>some of our student has a dream.they worked,work,will work for his motherland</font><br>

<Font face=Blackadder ITC >so what can you do???? This is your choice.</font>

</body>

</html>

এবার এটি tech1.html নামে সেভ করে double click করে ওপেন করুন।

HTML বাংলা টিউটোরিয়াল-7



আজকে আমি আপনাদের সাথে html এর একটি বেসিক জিনিষ নিয়ে আলোচোনা করব।সাথে থাকুন।
আজকে আমি font সংক্রান্ত বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচোনা করব।মানে font এর আকার,আকৃতি,ধরন এসবের নানা ট্যাগ নিয়ে আলোচোনা করব।
bold ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে আপনার লাইন এর অক্ষরগুলো গাঢ় দেখাবে।এই ট্যাগ এর  নিয়ম হচ্ছে <b>……………………………….</b>
italic ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে লাইন এর অক্ষরগুলো একটু বাকা দেখাবে।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <i>................................</i>
blink ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে আপনার লাইন এর অক্ষরগুলো জলা-নেভা করবে।এই ট্যাগ ব্যাবহার করার নিয়ম হচ্ছে <blink>………………..</blink>
emphasis ট্যাগঃ
ধরুন আপনি একটা লাইন এর অক্ষরগুলো ইতালিক বাকা অক্ষরে লিখবেন,কিন্তু গাঢ় তখন আপনাকে emphasis ট্যাগ ব্যাবহার করতে হবে।এই ট্যাগ ব্যাবহার করার নিয়ম হচ্ছে <em>…………………</em>
strong ট্যাগঃ
অনেকে একটা লাইন এর অক্ষরগুলো গাঢ় করার জন্য bolt ট্যাগ এর বদলে strong ট্যাগ ব্যাবহার করে।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <strong>……………………</strong>
underline ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করে কোন লেখার নিচে দাগ দেওয়া হয়।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <u>………………..</u>
strike ট্যাগঃ
এই ট্যাগ এর ব্যাবহার underline ট্যাগ এর মত।লেখার নিচে দাগ দেওয়ার জন্য এই ট্যাগ ব্যাবহার করা হয়।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <strike>………………</strike>
big ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে লাইনটির অক্ষরগুলো বড় দেখাবে। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <big>……………………..</big>
small ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে একটা লাইন এর অক্ষরগুলো ছোট দেখায়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <small>……………..</small>
type writer ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে ওই লাইন এর অক্ষরগুলো আগেরকার আমলের টাইপ রাইটার মেশিন এর অক্ষরের মত দেখাবে। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <tt>………………..</tt>
subscript ট্যাগঃ
একটি লাইন এর কোন অক্ষরকে বা কোন অংশকে একঘর নিচে নামানোর দরকার হয় তখন এই ট্যাগ ব্যাবহার করা হয়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <sub>………………</sub>
superscript ট্যাগঃ
একটি লাইন এর কোন অক্ষরকে বা কোন অংশকে একঘর উপরে উঠানোর দরকার হয় তখন এই ট্যাগ ব্যাবহার করা হয়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <sup>………….</sup>
এতোক্ষন আমরা দেখলাম কিভাবে এই ট্যাগগুলো ব্যাবহার করা যায়।এবার আমরা দেখব এর বাস্তব প্রয়োগ।উপরের ট্যাগ গুলো ব্যাবহার করে আসুন একটা কোডিং তৈরি করি।
<html>

<head>

<title>

We love techtunese

</title>

</head>

<body>

<b>we love techtunese</b><br>

<i> we love techtunese</i><br>

<blink> we love techtunese</blink><br>

<em> we love techtunese</em><br>

<strong> we love techtunese</strong><br>

<strike> we love techtunese</strike><br>

<u> we love techtunese</u><br>

<big> we love techtunese</big><br>

<small> we love techtunese</small><br>

<tt> we love techtunese</tt><br>

This is water H<sub>2</sub>O <br>

This is mathematical term  A<sup>2</sup>+B<sup>2</sup>

</body>

</html>
tech.html নামে সেভ করে double click করে ওপেন করুন।দেখুন কেমন দেখা যাচ্ছে।

HTML বাংলা টিউটোরিয়াল-6



আজকে আমরা আলোচোনা করব heading element নিয়ে।
প্রথমে আপনাদের মাথায় আসতে পারে heading element কী?
ধরুন আপনি একটি paragraph লিখছেন।এখন এই পারাগ্রাফ এর শিরোনাম দিতে হবে।তারপর paragraph এর বিষয়বস্তু।আজকে আমরা শিখব কিভাবে এই শিরোনাম দিতে হয়।
এই শিরোনাম দিতে যে ট্যাগ ব্যাবহার হরা হয় তা হচ্ছে <h1>…………………</h1>  ট্যাগ।তো আসুন দেখি কিভাবে এই ট্যাগ ব্যাবহার করা যায়।
এই ট্যাগ ব্যাবহার করা খুবই simple.আপনি যেই লাইনকে শিরোনাম বানাতে চান,সেই লাইন এর শুরুতে <h1>  আর লাইন এর শেষে </h1>  অ্যাড করুন। আসুন এবার এই নিয়ম অনুসারে একটি কোডিং করি।
<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
<h1>Techtunese here</h1>
<p>Techtunese tutorial here</p>
 <p>Techtunese html tutorial here</p>
</body>
</html>
এতক্ষন আমারা শিখলাম কিভাবে heading দেওয়া যায়।এবার আমরা শিখব heading এর নানা রুপ নিয়ে।
এই লেখাটি মন দিয়ে পড়ুন।কারন পরবর্তীতে অনেক টিউন এ এটার ব্যাবহার রয়েছে।
আমরা যে heading নিয়ে আলোচোনা করেছি তার ৬টি রুপ আছে।আসুন দেখি সেগুলো কি কি?
  1. <h1>............</h1>
  2. <h2>............</h2>
  3. <h3>............</h3>
  4. <h4>............</h4>
  5. <h5>............</h5>
  6. <h6>............</h6>
আপনাদের মনে প্রশ্ন আস্তে পারে h1,h2,h3,h4,h5,h6 কেন??এবার আসুন এই বিষইয়ে একটু কথা বলি।
খুবই সহজ ব্যাপার। h1 হতে ক্রমানুসারে যত নিচের দিকে নামতে থাকবে heading তত ছোট হতে থাকবে।মানে <h1>........</h1>  হতে <h2>.......</h2> এর heading ছোট। আর <h6>.......</h6> এর heading সবছেয়ে ছোট।
তাহলে আসুন এবার বাস্তব উদাহরন দেখি।আপ্নারা আমার সাথে এই কোডিংটুকু লিখুন।

<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
<h1>Techtunese here</h1>
<h2>Techtunese tutorial here</h2>
 <h3>Techtunese html tutorial here</h3>
</body>
</html>
কোডিং লেখা শেষ।এবার এটাকে tech.html নামে সেভ করে double click করে ওপেন করুন।

HTML বাংলা টিউটোরিয়াল-5



আগের টিউন এ আমরা দেখেছিলাম দুই লাইন এর মাঝে কিভাবে একের অধিক ফাকা লাইন রাখা যায়।যদি আপনি এমন কন সমস্যায় পরেন যে এক লাইন এর ওয়ার্ড গুলোর মাঝে ফাকা যায়গার দরকার।তখন কি করবেন?
খুবই সহজ ব্যাপার।একটু দেখুন আজকের পার্টটা সবচেয়ে সহজ মনে হবে।
প্রথমে একটি html কোডিং লিখুন।
<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
Techtunese here             Techtunese tutorial here          Techtunese html tutorial here
</body>
</html>
আপনি <body>………………</body> এর লাইনটুকুর মাঝে যতই ফাকা রাখুন,ব্রাউজার এ এক স্পেস পরিমান ফাকা দেখাবে। দেখুন এই ফাইলটুকু সেভ করে ওপেন করলে ব্রাউজার এ কেমন দেখাবে ।
এবার আসুন কিভাবে এই সমস্যার সমাধান করবেন।আপনি লাইনে দুইটি ওয়ার্ড এর মাঝে যতবার &nbsp যোগ করবেন ,ঠিক ততবার একটি করে ফাকা জায়গা তৈরি হবে।
আসুন এবার কোডিংটুকু change  করে এভাবে লিখি।

<html>
<head>
<title>
টেকটিউনস-ই
</title>
</head>
<body>
Techtunese here.  &nbsp &nbsp &nbsp &nbsp &nbsp &nbsp  Techtunese tutorial here. &nbsp &nbsp &nbsp &nbsp &nbsp &nbsp  Techtunese html tutorial here.
</body>
</html>
কোডটি কিন্তু অবশ্যই নোটপ্যাড এ লিখবেন।তারপর tech.html(যেকোন নাম.html) নামে সেভ করে double click করে ওপেন করুন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More